শিগগিরই হোয়াটসঅ্যাপে রিঅ্যাকশন ফিচার

৭ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:৫৭  
মেসেজ রিঅ্যাকশন ফিচার ও সেটির নোটিফিকেশন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ, এমন খবর বেশ পুরাতন। তবে নতুন খবর হচ্ছে, শিগগিরই জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটিতে যুক্ত হচ্ছে বহুল প্রত্যাশিত রিঅ্যাকশন ফিচারটি। ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, মেসেজ রিঅ্যাকশন ফিচারটি চালু করার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এটি দেখতে কেমন হবে সেটির একটি স্ক্রিণশর্টও প্রকাশ হয়েছে। অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম বিশেষ করে টেলিগ্রামের রিঅ্যাকশন ফিচারের মতোই হবে নতুন ফিচারটি। ব্যবহারকারীরা চ্যাটিংয়ের সময়ে অপরের পাঠানো মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন। এসময় রিঅ্যাকশন ট্রে থেকে নির্দিষ্ট ইমোজি বেছে নিয়ে সেটি ব্যবহার করতে পারবেন। মেসেজিংয়ের মতোই হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশনগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হবে। ফলে যিনি রিঅ্যাকশন দিচ্ছে ও যিনি পাচ্ছেন, তারা ছাড়া অন্য কেই রিঅ্যাকশন দেখতে পারবেন না। ডিবিটেক/বিএমটি